আইন-অপরাধ ডেস্ক: রাজধানীর পল্লবীতে শিশু হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
জসীম উদ্দিন বলেন, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। সিআইডির পক্ষ থেকে ফরেনসিক রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়।প্রসঙ্গত, ১৯ মে সকালে রাজধানীর পল্লবী থানাধীন সেকশন-১১ নম্বরের বি ব্লকের ৭ নম্বর রোডে একটি বাসায় হত্যাকাণ্ডের শিকার হয় শিশু রামিসা। ওই দিন সন্ধ্যায় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁর সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে তাঁদের ওই বাসা থেকেই সকালে গ্রেপ্তার করেছিল পুলিশ।
এই ঘটনার পরদিন পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নিহত শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা (৫৫)। বৃহস্পতিবার শিশুটিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শিয়ালদিতে দাফন করা হয়।আজ বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা চার্জশিট প্রস্তুত করছি। আগামীকালই (রোববার) আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।’ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :