সুশীল সমাজের হঠাৎ সরব হওয়া নিয়ে যত প্রশ্ন
বিশেষ প্রতিনিধি: দেশে কোনো অন্যায়, অনিয়ম, দখল, হামলা কিংবা নাগরিক অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ করা গণতান্ত্রিক সমাজে স্বাভাবিক ও প্রয়োজনীয়। রাষ্ট্রের ভুলত্রুটি তুলে ধরা, মানুষের অধিকার নিয়ে কথা বলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা তাঁদের নাগরিক দায়িত্বের অংশ হিসেবেই বিবেচিত হতে পারে। কিন্তু প্রশ্ন ওঠে তখনই, যখন একই ধরনের ঘটনায় তাঁদের অবস্থান সবসময় একই রকম