আন্তর্জাতিক মানের অবকাঠামো দেখে আনভীর স্টেডিয়ামে মুগ্ধ ইংল্যান্ড
স্পোর্টস রিপোর্টার: আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের উপযোগী অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে দেখে সন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধিদল। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের আগে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে সোমবার (১৬ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন ইসিবির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।পরিদর্শনের সময় প্রতিনিধিদলের সদস্যরা স্টেডিয়ামের মূল মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিম, সুইমিংপুলসহ