বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটি বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে। বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী এ সেবা ব্যবহার করতে গিয়ে নানা জটিলতার মুখে পড়ছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটবটটিতে প্রবেশের পর প্ল্যাটফর্মটি থেকে কম্পিউটারে অস্বাভাবিক ফাইল আপনাআপনি ডাউনলোড হওয়ার মত ঘটনা ঘটেছে। চ্যাটজিপিটি বন্ধ থাকার ফলে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ ও পড়াশোনায় সাময়িকভাবে বিঘ্ন তৈরি হয়েছে—এমনটাই