ডেইলি খবর ডেস্ক: চলতি বছর পবিত্র হজ পালনে ২০১টি ফ্লাইটে ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে মারা গেছেন মোট ২৪ জন।আজ শনিবার (২৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন নারী। মক্কায় ১৫ জন ও মদিনায় ৯ জন মারা গেছেন। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৮টি, সৌদি এয়ারলাইনসের ৭৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইটসংখ্যা ৩০টি।
আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন। ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :