শনিবার, ২৩ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাম ও উপসর্গে ১ দিনে আরও ১৩ শিশুর মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৫:৫২ পিএম

হাম ও উপসর্গে ১ দিনে আরও ১৩ শিশুর মৃত্যু

ডেইলি খবর ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এসময় একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২ হাজার ১৩২ জন।শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গতকাল শুক্রবার (২২ মে) সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুদের মৃত্যু হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ২ হাজার ১৩২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!