শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

মধ্যপ্রাচ্যের তিন দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি ইরানের

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:৩০ পিএম

মধ্যপ্রাচ্যের তিন দেশের ২০টি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি ইরানের

ডেইলি খবর ডেস্ক: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা প্রতিরোধে মদ্যপ্রাচ্যের দেশ কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অন্তত ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়। খবর আল জাজিরার। 
কুয়েতের আরিফজান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল বলে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি সীমিত ছিল।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান পাল্টা হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!