বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দুবাই বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় বাংলাদেশি আহত

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৯:২৩ পিএম

দুবাই বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সেখানে অন্তত দুটি ড্রোন আঘাত হেনেছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। 
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, বুধবার (১১ মার্চ) দুটি ড্রোন বা চালকবিহীন বিমান বিধ্বস্ত হয়েছে, যাতে চারজন বিদেশি নাগরিক আহত হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশ, ঘানা ও ভারতের কয়েকজন শ্রমিক সামান্য থেকে মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। 
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা হামলার ফলে আঞ্চলিক উত্তেজনা চরম আকার ধারণ করার প্রেক্ষাপটে এ দুর্ঘটনা ঘটল।
দুবাই মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি ড্রোন আছড়ে পড়েছে, যার ফলে চারজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার পরেও বিমানবন্দরের উড়োজাহাজ চলাচল স্বাভাবিক আছে। সূত্র: ইয়েনি সাফাক, দ্য ইকোনমিকস টাইমস।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!