বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বৈরুত ও তেহরানে আবারও ব্যাপক পরিসরে হামলা শুরু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৯:১৭ পিএম

বৈরুত ও তেহরানে আবারও ব্যাপক পরিসরে হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক পরিসরে হামলার কথা ঘোষণা করেছে ইসরায়েল।একইসাথে বৈরুতেও হামলা শুরু করা হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়,ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নতুন হামলার তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, হিজবুল্লাহ এবং ইরানের সরকারের কাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে তারা। এবারের হামলা আরও ভয়াবহ হচ্ছে।
এদিকে নিজ দেশের গুরুত্বপূর্ণ ব্যাংকে হামলার পর প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) ইরানের অই হামলার পর ইরানের সামরিক বাহিনী হুমকি দিয়ে বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এবার লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।
ইরানের খাতাম আল-আম্বিয়া যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেন, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক এবং ব্যাংকিং স্বার্থে হামলা চালাবে। কারন, ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী এবং নিষ্ঠুর ইহুদিবাদী ইসরায়েল ইরানের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। প্রতীকী ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!