ডেইলি খবর ডেস্ক: ইরানে যৌথভাবে হামলা শুরু করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এ হামলা শুরু করে তারা। ইসরাইলের হামলায় ইরানের একটি স্কুলে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এর জবাবে পাল্টা হামলা শুরু করেছে ইরানও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা করেছে ইরান। হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা করেছে ইরান।
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরও ৬০ জন।সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
নগরীর একজন কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরকে উদ্ধৃত করে সংস্থাটি জানিয়েছে যে শনিবার সকালে ইসরাইল ওই স্কুলে সরাসরি হামলা করেছে।তিনি বলেন, হামলার সময় ১৭০ জন ছাত্রী স্কুলে ছিল, তাই উদ্ধার অভিযান এখনও চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে ইরান সরকার তেহরানে বসবাসরত নাগরিকদেরতে দ্রুত তেহরান ছাড়ার নির্দেশ দিয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :