রবিবার, ০১ মার্চ, ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের স্কুলে নিহত বেড়ে ৮৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১১:৫০ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের স্কুলে নিহত বেড়ে ৮৫

আন্তর্জাতিক ডেস্ক ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলির যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ ৫১ জনের মৃত্যু এবং ৬০ জন আহত হওয়ার বিষয় নিশ্চিত করে।
তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে জ শনিবার একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল।
এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। ওই স্কুলে আজ সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।এছাড়া হামলার পর ইরানে ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে ইন্টারনেটের ওপর কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নেটওয়ার্ক ডেটা দেখে বোঝা যাচ্ছে ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন রয়েছে। 
এদিকে হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলা হামলা চালিয়েছে ইরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছুড়েছে ইরান।এ হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বলেছে, ইরান তাদের দেশের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!