বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০১:৪২ পিএম

রাশিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল

আন্তর্জাতিক  ডেস্ক: পরাশক্তি রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘সারমাত’ বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্র। খবর আল-জাজিরার।রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করছেন।পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর কার্যক্রমে যুক্ত হবে।
তার দাবি, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংসক্ষমতা পশ্চিমা দেশগুলোর সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় চার গুণ বেশি।রাশিয়ার দাবি অনুযায়ী, সারমাত সাব-অরবিটাল ফ্লাইট সক্ষমতা রাখে এবং এর পাল্লা ৩৫ হাজার কিলোমিটারেরও বেশি। পুতিন আরও বলেন, এটি বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।পশ্চিমা বিশ্বে ‘সাটান টু’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরোনো সোভিয়েত যুগের ভয়েভোদা ক্ষেপণাস্ত্রের পরিবর্তে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে।২০১১ সালে সারমাত প্রকল্পের কাজ শুরু হলেও এর উন্নয়ন প্রক্রিয়ায় নানা বাধা আসে। মঙ্গলবারের পরীক্ষার আগে ক্ষেপণাস্ত্রটির মাত্র একটি সফল পরীক্ষা হয়েছিল। ২০২৪ সালে আরেকটি পরীক্ষার সময় বড় ধরনের বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে খবর প্রকাশিত হয়েছিল।ফাইর ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!