মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

ইরান যুদ্ধ নিয়ে এবার মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১১:০৯ পিএম

ইরান যুদ্ধ নিয়ে এবার মধ্যস্থতাকারী তিন দেশ কী করছে

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি কোনো আলোচনা না হলেও গত দুই দিনে তিনটি দেশ বার্তা আদান-প্রদানে মধ্যস্থতা করেছে। মার্কিন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
তুরস্ক, মিশর ও পাকিস্তান এই যোগাযোগে ভূমিকা রাখছে। এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেছেন।
আলোচনা এখনো চলছে এবং কিছু অগ্রগতি হয়েছে। তাদের লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং সমস্যাগুলোর সমাধান করা।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে। তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টার কারণে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।এর আগে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল। পরে সেই সময়সীমা বাড়ানো হয়।
তবে ইরান এসব দাবি অস্বীকার করেছে। একটি নিরাপত্তা সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের বক্তব্যকে ভুল বলে উল্লেখ করেছে। তারা বলছে, যুক্তরাষ্ট্র আসলে সামরিক প্রস্তুতির জন্য সময় নিচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন,যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো খারাপ চুক্তি হলে ইসরায়েল তা মেনে নেবে না।তথ্যসূত্র : শাফাক নিউজ। ছবি: সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!