স্পোর্টস ডেস্ক: ২০২৭ বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
আজ কেপটাউনে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা ও সূচি প্রকাশ অনুষ্ঠানে গ্রুপ পর্ব ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে।
‘এ’ ও ‘বি’ গ্রুপে ছয়টি করে মোট ১২টি দল খেলবে। বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে। আরেক প্রতিপক্ষ বাছাইপর্ব পেরিয়ে আসা দল, যেটি এখনো নির্ধারিত হয়নি।
‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, আফগানিস্তান, টুর্নামেন্টের আরেক স্বাগতিক জিম্বাবুয়ে ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।
আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। তিন দেশের ১২ ভেন্যুতে মোট ৫৭ ম্যাচ হবে। ফাইনাল হবে জোহানেসবার্গে।
২০২৭ বিশ্বকাপ গ্রুপ পর্ব
গ্রুপ ‘এ’ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাছাই পেরিয়ে আসা একটি দল
গ্রুপ ‘বি’ বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাছাই পেরিয়ে আসা একটি দল। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :