শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ব্রাজিলের ড্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:১৬ এএম

ব্রাজিলের ড্র

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া আন্তর্জাতিক এই প্রীতি ম্যাচে এগিয়ে ছিল। কিন্তু ব্রাজিল শেষ সময়ে লড়াইয়ে ফিরে ১-১ গোলে ড্র করেছে।

বিশ্বকাপে শেষ ষোলোয় থেমে গিয়েছিল ব্রাজিলের সফর। তারপর নতুন করে দলগঠনের কাজ করছেন কোচ আনচেলত্তি। অবসর নিয়েছেন নেইমার। নতুন মুখ হিসেবে উঠে এসেছেন এস্তেভাও, এনড্রিকরা। অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ থেকে শুরু হয়েছে সেলেকাওদের নতুন অভিযান। সেখানে প্রথম একাদশে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, মারকিউনহোস, ব্রুনো গুইমারেসের মতো তারকারা ছিলেন। কিন্তু কোথায় নতুন যুগ? হারিয়ে গিয়েছে পুরনো সাম্বার ঝলকও।

অস্ট্রেলিয়া নিঃসন্দেহে শক্তিশালী দল। বিশ্বকাপে শেষ বত্রিশে উঠেছিল; কিন্তু জ্যাকসন আর্ভিং, হ্যারি সৌত্তাররা যেভাবে ব্রাজিলকে আটকে দিলেন, তা প্রশংসার যোগ্য। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে প্রথমার্ধে একাধিক চেষ্টায় কোনো দলই গোলের দেখা পায়নি। এস্তেভাওয়ের গোল ভার দেখে বাতিল করা হয়।

গোলমুখী আক্রমণ বা বল পজেশনে ব্রাজিল এগিয়ে ছিল ঠিকই। তবে সার্বিকভাবে সংঘবদ্ধ দেখায়নি আনচেলত্তির ছাত্রদের। উল্টো দ্বিতীয়ার্ধে গোল হজম করে বসে। ৬৮ মিনিটে অনবদ্য ফ্রিকিকে ব্রাজিলের জালে বল পাঠান অস্ট্রেলিয়ার নেস্তোরি ইরানকুন্ডা। এরপর ব্রাজিলের লাগাতার আক্রমণেও হাল ফেরেনি। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে রাফিনহার কর্ণার থেকে হেডে গোল করে রায়ান।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!