ডেইলি খবর ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে উদ্ধার শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা।
এদিকে বাস দুর্ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম রিপন। তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়।
রিপনের পরিবারের দাবি, রিপন রাজবাড়ী নতুন বাজার এলাকা থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ওঠেন। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, নিখোঁজ রিপনকে উদ্ধারে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দৌলতদিয়া ৩ নম্বর ঘাট এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :