শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

ঈদের ছুটিতে কমল সবজির দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০২:২৭ পিএম

ঈদের ছুটিতে কমল সবজির দাম

ডেইলি খবর ডেস্ক: টানা সাত দিনের ঈদুল ফিতরের ছুটিতে রাজধানীর বাজারগুলোতে কমেছে গ্রীষ্মকালীন সবজির দাম। সবজির পাশাপাশি ব্রয়লার মুরগির দামও কমেছে। তবে মাছের দামে স্বস্তি নেই। শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বরবটি কেজিতে ৪০ টাকা কমে ৮০ টাকা, বেগুন প্রকার ভেদে ৫০ থেকে ৮০ টাকা, কচুরলতি কেজিতে ২০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ৫০ থেকে ৮০ টাকা, কেজিতে ৪০ টাকা কমে ঢেঁড়স ৬০ টাকা, কেজিতে ২০ টাকা কমে পটল ৬০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, সজনে ডাটা ৮০ থেকে ১০০ টাকা ও ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। 
কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা কেজিতে ৪০ টাকা কমে ৪০ থেকে ৫০ টাকা এবং হাইব্রিড ৩০ কেজি দরে বিক্রি হচ্ছে।
এক হালি লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। 
এ ছাড়া বাজারে শীতকালীন শিম কেজিতে ২০ টাকা বেড়ে প্রকারভেদে ৬০ থেকে ৭০ টাকা, টমেটো প্রকারভেদে ৩০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৫০ টাকা, ফুল কপি বড় সাইজের প্রতি পিস ৪০ টাকা, বাঁধা কপি ৩০ টাকা এবং লাউ ৪০ থেকে ৬০ টাকা পিস বিক্রি হচ্ছে। 
বাজারগুলোতে আলুর দাম বাড়লেও পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে। নতুন আলু কেজিতে পাঁচ টাকা বেড়ে ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং পেঁয়াজ কলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মুরগির বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি ৪০০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৩০ টাকা, সাদা লেয়ার ৩২০ টাকা ব্রয়লার মুরগি কেজিতে ৪০ টাকা কমে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৪০০ থেকে ৪৫০ টাকা ও খাসির মাংস কেজি প্রতি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। 
মাছের বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ মাছের দাম কিছুটা বেড়েছে। ইলিশ ৩০০ গ্রাম ওজনের ১ কেজি মাছ ১২০০ টাকা থেকে ১৪০০ এবং ৫০০ গ্রামের ইলিশ ১৮০ থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
শিং মাছের কেজি আকারভেদে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি শিং এক হাজার থেকে ১২০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে এক হাজার টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২০০ টাকায়, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি ১৩০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  
অন্যদিকে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, হাঁসের ডিম ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!