সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৮:০৪ পিএম

এবার আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

আইন-অপরাধ ডেস্ক: রাজধানী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। 
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান। আটক দুজন হলেন ফয়সাল ও সুকুমার।

ঢাকার সিএমএম হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম বলেন, ‘একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। আমরা সেটিকে জব্দ করেছি। এ ছাড়া ফয়সাল ও সুকুমার নামে দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।
তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ডিসি প্রসিকিউশন স্যার এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।’সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!