ডেইলি খবর ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব এম ছালেহ শিবলী। রোববার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) আব্দুল ওয়াদুদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল ২৮ (৪) অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়-সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য প্রেস, মিডিয়া অথবা অন্য কোনো মাধ্যমে প্রচার ও প্রদানের ক্ষেত্রে উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব এম ছালেহ শিবলীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। ছবি: সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :