সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

সংসদ গ্যালারিতে জুলাই শহীদদের পরিবার ও আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১০:২৮ পিএম

সংসদ গ্যালারিতে জুলাই শহীদদের পরিবার ও আহতদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডেইলি খবর ডেস্ক: জাতীয় সংসদে উপস্থিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৫ এপ্রিল) অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী মেঘনা গ্যালারিতে যান। এসময় তিনি প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কথা শোনেন।
এসময় ২৬ জন জুলাই শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া জুলাই গণআন্দোলনে আহত ৩০ জনের বেশি যোদ্ধা গ্যালারিতে ছিলেন। তারা প্রধানমন্ত্রীর সামনে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে একে-একে সবার কথা শোনেন। প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। তাদের মাথায় হাত বুলিয়ে ও কাঁধে হাত রেখে সান্ত্বনা দেন তিনি। ছবি : ভিডিও থেকে নেওয়া

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!