আইন-অপরাধ ডেস্ক: স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে কুমিল্লায় আনা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমিনের সঙ্গে থাকা মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে সুমন একাই জড়িত, নাকি এর পেছনে আরও কেউ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে সুমনকে কুমিল্লায় আনা হয় বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।
তিনি বলেন, সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে কুমিল্লায় আনা হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল কাজ করছে।
লুৎফুর রহমান আরও বলেন, তাজমিনের মৃত্যুর পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি চালানো হচ্ছে। সুমন মুঠোফোনে যাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এর আগে চট্টগ্রামে তার ভাইয়ের বাসা থেকে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :