শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এবার ছিনতাইকারীর চাপাতির কোপে জখম পুলিশ কর্মকর্তা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৬, ০১:৫৯ পিএম

এবার ছিনতাইকারীর চাপাতির কোপে জখম পুলিশ কর্মকর্তা

আইন-অপরাধ ডেস্ক: খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে পুলিশের এক এসআই। শুক্রবার রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানার কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান শেষে রিকশায় পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তার দুই হাতের কবজি ওপর চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, জেলা পুলিশে কর্মরত এসআই
মো. শাহ আলম রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষে শুক্রবার রাতে ফেরার সময় কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের চাপাতির কোপে জখম হন তিনি।’
একাধিক টিম মাঠে নেমেছে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!