আমিনুল ইসলাম সুমন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের বাজিতপুরে গরুবাহী পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে পিকআপের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুই পিকআপের যাত্রী।আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মো. রাজিব (৩৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।কটিয়াটি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, দুপুরের দিকে গরুবাহী পিকআপটি ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে পিরিজপুর দাখিল মাদ্রাসা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। ঘটনাস্থলেই নিহত হন রাজিব। স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে।ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত টমটম এবং পিকআপ জব্দ করে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :