মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীতে কুকুর ও শিয়াল জাতীয় প্রাণীর আক্রমণের মাধ্যমে ছড়ানো জলাতঙ্ক রোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় টিকা হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে টিকা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান।
আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, হাসপাতাল সম্পর্কিত যে কোন সমস্যার কথা ইউএনও মহোদয়কে জানালে তিনি যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করেন। টিকা সংগ্রহের বিষয়ে তিনি সর্বাধিক গুরুত্ব সহকারে চেষ্টা করছেন।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান বলেন, হাসপাতালের চিকিৎসকগণ যেন নির্ধারিত সময়ে উপস্থিতি হয়ে রুগীকে তার কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন। এ ছাড়াও এ্যাম্বুলেন্সের রুগীদের সরকারি নিয়মে সেবা প্রদান করারও আহবান জানান তিনি। আলোচনা সভায় হাসপাতালের ডাক্তার,নার্সসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :