শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩১ চৈত্র ১৪৩৩

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে চীনের প্রেসিডেন্টের বার্তা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৯:৪৩ এএম

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে চীনের প্রেসিডেন্টের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়েরএর সঙ্গে বৈঠক শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে অবস্থি গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়েছে। বৈঠক শুরুর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বার্তা দিয়েছেন শি জিনপিং।বৃহস্পতিবার (১৪ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান মতপার্থক্যের চেয়ে দুই দেশের অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ।তিনি বলেন, আমাদের এই বৈঠকের দিকে পুরো বিশ্ব তাকিয়ে আছে। বর্তমানে বিশ্বজুড়ে এমন এক পরিবর্তনের গতি ত্বরান্বিত হচ্ছে, যা এক শতাব্দীতেও দেখা যায়নি। আন্তর্জাতিক পরিস্থিতি এখন অস্থির ও দ্রুত পরিবর্তনশীল।
তিনি আরও বলেন, বিশ্ব এখন এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র কি ‘থুসিডিদিস ফাঁদ’ এড়িয়ে সম্পর্কের নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারবে? তারা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বকে আরও স্থিতিশীলতা দিতে পারবে? দুই দেশের জনগণ, পুরো বিশ্বের স্বার্থ এবং মানবজাতির ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে তারা কি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে?
শি আরও বলেন, এই প্রশ্নগুলো ইতিহাস, বিশ্ব এবং জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের সময়ের প্রশ্ন। দুটি বৃহৎ দেশের নেতা হিসেবে এর উত্তর আমাকে ও ট্রাম্পকে দিতে হবে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্প ও মার্কিন জনগণকে অভিনন্দন জানান।তিনি বলেন, দুই দেশের মধ্যে মতপার্থক্যের চেয়ে অভিন্ন স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ। এক দেশের সাফল্য অন্য দেশের জন্য সুযোগ তৈরি করে এবং স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের জন্য মঙ্গলজনক।
তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা থেকে লাভবান হবে, আর সংঘাত থেকে ক্ষতিগ্রস্ত হবে। দুই দেশের প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত। একে অপরকে সফল ও সমৃদ্ধ হতে সহায়তা করা উচিত এবং নতুন যুগে বৃহৎ দেশগুলোর পারস্পরিক সম্পর্কের সঠিক পথ খুঁজে বের করা উচিত।ছবি-সংগৃহীত

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!