শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ১১:১৩ পিএম

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত অন্তত ৪, আহত ১০

ডেইলি খবর ডেস্ক: ইয়েমেনের এডেন শহরে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী কার্যালয় ও প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এতে অন্তত চারজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

এর আগে ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, এডেন শহরের আল-মাশিক প্রাসাদের একটি ‘সামরিক অপারেশন সদরদপ্তরে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিবিসিকে জানান, আল-মাশিক প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা অক্ষত রয়েছেন, তবে বহু মানুষ আহত হয়েছেন।

রাজধানী সানাসহ হুতি-নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি জোটের বিমান হামলার প্রতিশোধ হিসেবে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর, তেল ও গ্যাস স্থাপনাসমূহ এবং সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩ শতাধিক মানুষ আহত হন। এ ছাড়া আবহা বিমানবন্দর, দাম্মাম বিমানবন্দর, দাহরানের আরামকোর অফিসেও হামলা চালিয়েছে হুতিরা।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!