বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভেঙে লেবাননজুড়ে ইসরায়েলের হামলা, নিহত ৮৯

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১০:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভেঙে লেবাননজুড়ে ইসরায়েলের হামলা, নিহত ৮৯

ডেইলি খবর ডেস্কইরানের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লেবাননে তা মানছে না দখলদার ইসরায়েল। বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৮৯ জন নিহত এবং ৮০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আল-জাজিরা।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ লেবাননজুড়ে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮৯ জন নিহত এবং ৮০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন।যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই বুধবার এসব হামলা চালানো হয়। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।সূত্র : আল-জাজিরা

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!