শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:২৫ এএম

হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ ওয়াশিংটনের নেই। তবে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং সে লক্ষ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। খবর শাফাক নিউজের।

বুধবার (২৪ জুলাই) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চায়, তবে এখনো সে জন্য তারা প্রস্তুত নয়। তবে তেহরান শিগগিরই আলোচনার জন্য প্রস্তুত হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সেই দাবি প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজগুলোকে শুধু আইআরজিসি নির্ধারিত পথেই চলতে হবে।

সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালি ব্যবহার করছে। তাদের তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত ৯০০টির বেশি জাহাজ নিরাপদে এই জলপথ অতিক্রম করেছে।

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবে।

এর জবাবে আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভি বলেন,

ইরানের সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ এবং যেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেসব দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট ‘চোখের বদলে চোখ’। তিনি বলেন, অবকাঠামোসহ ইরানের যে কোনো স্থাপনায় হামলার জবাব কঠোর ও দৃঢ়ভাবে দেওয়া হবে। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!