বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

জিম্বাবুয়ে ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৮:৩৫ এএম

জিম্বাবুয়ে ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি

ডেইলি খবর ডেস্ক: জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ওই হ্রদের একজন কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৯০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ফেরিটিতে ১২০ জন ছিল। তাদের মধ্যে শিশু ছিল ১২।

মঙ্গলবার বৈরি আবহাওয়ার মধ্যে সরকারি ফেরিটি ডুবে যাওয়ার পরপরই এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় পানিতে একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা গিয়েছিল।জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানায়, নিবন্ধিত টিকিট বিক্রির তথ্য অনুযায়ী জাহাজটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন।

এ ছাড়াও টিকিট কেনার বয়সের কম বয়সী শিশুও জাহাজে থাকতে পারে। তবে এদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।
দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) এই জলযানটি উত্তরাঞ্চলীয় কারিবা শহর এবং বেশ কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে সাধারণ মানুষকে পারাপারের কাজে নিয়োজিত ছিল।ছবি: সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!