বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে সময়ের অপচয় বললেন ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৮:৫৮ এএম

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতিকে সময়ের অপচয় বললেন ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাতের সপক্ষে যুক্তি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই যুদ্ধের সূচনা তেহরানই করেছে। একইসঙ্গে ইরানের সঙ্গে পূর্বে স্বাক্ষরিত স্বল্পমেয়াদী যুদ্ধবিরতিকে ‘সময়ের অপচয়’।

স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) মিসিসিপির করিন্থে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় ট্রাম্প এসব কথা বলেন। খবর আলজাজিরার।

আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে মিসিসিপির ‘ক্রসরোডস অ্যারেনাতে’ আয়োজিত ওই প্রচারণা সভায় এক রিপাবলিকান আইনপ্রণেতার বক্তব্যের প্রতিধ্বনি তুলে ট্রাম্প বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করিনি; বরং ইরানই আমাদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা করেছে।

সামরিক অভিযানের ফলে সৃষ্ট বিশ্ববাজারের অর্থনৈতিক ধাক্কা এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি তেল ও খনিজ পণ্যের দাম আরও অনেক বেশি বাড়বে বলেই ধরে নিয়েছিলেন। সামরিক পদক্ষেপের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, আমি এ সবকিছুর জন্যই শতভাগ প্রস্তুত ছিলাম, কারণ আমাদের সামনে সত্যিই আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। অনেক আগেই এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

ইরানের সঙ্গে পূর্বের সাময়িক যুদ্ধবিরতি প্রসঙ্গে নিজের চরম অসন্তোষের কথা পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, আমরা একটি ছোট্ট যুদ্ধবিরতি করেছিলাম, যা আমি ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা পছন্দ করিনি। আমরা ভালো হতে চেয়েছিলাম, কিন্তু আমার মতে ওই সমঝোতা বা যুদ্ধবিরতিটি কেবলই সময়ের অপচয় ছাড়া আর কিছুই ছিল না।

এছাড়াও বক্তৃতায় ইরানের সামরিক সক্ষমতা ও ব্যালেস্টিক মিসাইলের হুমকি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ এবং খোদ আমেরিকার মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছিল তেহরান। ট্রাম্প সতর্ক করে বলেন, তারা চাইলে যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো বা লস অ্যাঞ্জেলেসের মতো শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারত।সংগৃহীত ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!