শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর স্থগিত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৯:৫৫ পিএম

ইতালির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর স্থগিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হয়ে গেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নির্ধারিত ঢাকা সফর। চলতি মাসের ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা চ্যানেল ২৪ কে বিষয়টি নিশ্চিত করেন। 
চলতি মাসের ৩০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলোনির বাংলাদেশ, সিঙ্গাপুর ও জাপানসহ এশিয়ার পাঁচটি দেশ সফরসূচি নির্ধারিত ছিল। কিন্তু ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে আপাতত পুরো সফর স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটিই প্রথম ঢাকা সফর হওয়ার কথা ছিল। ফলে এ সফরটি বিশেষ গুরুত্ব বহন করছিল বলে কূটনৈতিক মহল মনে করছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, অভিবাসন ইস্যুটি মেলোনির এই সফরের আলোচনার অন্যতম মূল বিষয় হওয়ার কথা ছিল।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!