ডেইলি খবর ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব।
স্থানীয় সময় সোমবার (১৪ জুলাই) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, হ্যাঁ, আমি মনে করি, একটি চুক্তি এখনও সম্ভব। অবশ্যই সম্ভব। খবর এএফপির
মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুই দিন আগেও আমাদের সঙ্গে তাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই চুক্তি করতে পারছে না। তারা জানায়, বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে হবে।
এদিকে এরই মধ্যে ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া দেশটির বন্দরগুলোর ওপর আবারও অবরোধ আরোপ করা হয়েছে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :