মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

যুদ্ধ শান্তি চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান, সই শুক্রবার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৯:০৫ এএম

যুদ্ধ শান্তি চুক্তিতে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান, সই শুক্রবার

ডেইলি খবর ডেস্ক: যুদ্ধ বন্ধে একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোমবার (১৫ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
শেহবাজ শরিফের ঘোষণার পর চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পূর্ণ।মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।ট্রাম্প লিখেছেন, বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু কর। তেলের প্রবাহ চলুক। ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!