ডেইলি খবর ডেস্ক: ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলার প্রতিরোধে এবার তেহরান উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করার পর বুধবার (৪ মার্চ) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। খবর বার্তা সংস্থা এএফপির।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ইরানের প্রতি ‘অবিলম্বে হামলা বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন। তিনি তেহরানের বিরুদ্ধে প্রতিবেশীদের ক্ষতি করার অভিযোগ করেছেন। একইসঙ্গে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোকে এমন একটি যুদ্ধে টেনে আনতে চাইছে, যা তাদের নয়।
কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইরান কাতারের অভ্যন্তরে বেসামরিক ও আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তবে আরাঘচি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাতের লক্ষ্যে পরিচালনা করা হয়েছে এবং কাতারকে লক্ষ্যবস্তু করে করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, কাতার কূটনৈতিক প্রক্রিয়ার পক্ষে, তবে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা বা জাতীয় স্বার্থকে প্রভাবিত করে এমন যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করবে এবং আত্মরক্ষায় প্রত্যেকটি আক্রমণের ঘটনার পাল্টা পদক্ষেপ নিশ্চিত করবে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :