সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বিশ্বের যেকোনও দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ আছে: ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৯:২১ এএম

বিশ্বের যেকোনও দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ আছে: ট্রাম্প

ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুত কমে এসেছে— এমন খবর প্রকাশের পর তা সরাসরি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, বিশ্বের যেকোনও দেশের তুলনায় যুক্তরাষ্ট্রের কাছে বেশি গোলাবারুদ রয়েছে এবং প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র তাদের মজুত আছে।সংবাদ শিরোনাম

এদিকে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার দৃশ্য দেখিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিশ্বের যেকোনও দেশের তুলনায় আমাদের কাছে অনেক বেশি গোলাবারুদ রয়েছে। এমনকি আমাদের প্রয়োজনের চেয়েও বেশি অস্ত্র মজুত আছে।’

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউসকে জানিয়েছেন যে, দেশটির আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসছে।

এদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কয়েকটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। ছবিগুলোতে একটি ইরানি তেলবাহী জাহাজ জব্দ করার দৃশ্য এবং ইরানের খার্গ দ্বীপের তেল রপ্তানি টার্মিনালে হামলার দৃশ্য দেখানো হয়েছে।

এর মধ্যে একটি ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ওপর ট্রাম্পকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আরেকটি ছবিতে যুদ্ধবিমান থেকে খার্গ দ্বীপের স্থাপনায় বোমা হামলার দৃশ্য তুলে ধরা হয়েছে।ফাইল ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!