রবিবার, ০৮ মার্চ, ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১২:১০ পিএম

ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

ডেইলি খবর ডেস্ক: ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিরোধে ইরান এবার ইসরায়েলে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালাল।ইতোমধ্যে এযুদ্ধের নবম দিনে এসে সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ রোববার (৮ মার্চ) সকালে তেহরান থেকে ইসরায়েল লক্ষ্য করে একঝাঁক নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি প্রতিহত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি সতর্কতামূলক বার্তা পাঠিয়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘জনসাধারণকে দায়িত্বশীলভাবে নির্দেশাবলি অনুসরণ করতে বলা হয়েছে, কারণ এটি জীবন রক্ষাকারী পদক্ষেপ।’
যুদ্ধের এই পর্যায়ে ইরান ও ইসরায়েল একে অপরের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে।মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী প্রথমবারের মতো তেহরানের গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণাগার ও পরিশোধনাগারগুলোতে আঘাত হেনেছে। এর ফলে রাজধানী তেহরান জুড়ে বিশাল অগ্নিকাণ্ড ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন। তিনি বলেছেন, তেহরানের নেতারা ‘হার স্বীকার না করা’ পর্যন্ত এই অভিযান থামবে না।ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুদ্ধ চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। তিনি দাবি করেন, ওয়াশিংটন তার লক্ষ্য পূরণে চরমভাবে ব্যর্থ হচ্ছে।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!