শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৫১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়ার বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু প্রস্তাব পাস

ডেইলি খবর ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাষ্ট্রগুলোর আইনি দায়বদ্ধতার পক্ষে একটি প্রস্তাব ১৪১-৮ ভোটে পাস হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু উত্থাপিত এ প্রস্তাবে আন্তর্জাতিক বিচার আদালত–এর সাম্প্রতিক পরামর্শমূলক মতামতকে সমর্থন জানানো হয়। ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব, ইসরায়েল ও ইরানসহ আটটি দেশ প্রস্তাবের বিরোধিতা করে।
অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ ১৪১টি দেশ এর পক্ষে ভোট দেয়। ভারত ও কাতার ভোটদানে বিরত থাকে।বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ প্রকাশিত সংবাদের বরাতে আরও জানা যায়, আন্তর্জাতিক বিচার আদালত গত জুলাইয়ে মত দেয়, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ও বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেয়া রাষ্ট্রগুলোর আইনি দায়িত্ব। যদিও এ মতামত বাধ্যতামূলক নয়, তবু এটি ইতিমধ্যে বিভিন্ন জলবায়ু মামলায় ব্যবহার হচ্ছে।জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ প্রস্তাবকে জলবায়ু ন্যায়বিচার ও আন্তর্জাতিক আইনের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!