বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ইরান সঙ্গে সামরিক সংঘাত খুব দ্রুত শেষ হবে, কমবে তেলের দাম : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১১:০৬ পিএম

ইরান সঙ্গে সামরিক সংঘাত খুব দ্রুত শেষ হবে, কমবে তেলের দাম : ট্রাম্প

ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাত ‘খুব দ্রুতই’ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন একটি ফেডারেল প্ল্যাটফর্ম উন্মোচনকালে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।

ভাষণে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ‘খুব বাজে অবস্থায় পড়েছে’। একই সঙ্গে তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প বলেন, এই সংঘাত খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তেহরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। আর যুদ্ধ শেষ হতেই তেলের দাম আবারও আগের মতো হু-হু করে নিচে নেমে আসবে- ঠিক যেমনটা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নামার আগে ছিল।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে শেষ পর্যন্ত এ অঞ্চল ছেড়ে চলে যেতেই হবে, কিন্তু ইরান তার নিজ ভূখণ্ডেই থেকে যাবে।

এক বিবৃতিতে ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র একদিন এ অঞ্চল ত্যাগ করতে বাধ্য হবে ও তাদের মিত্র জিয়োনিস্ট (ইসরায়েল) শাসনের দিনও এখন শেষের পথে। দিনশেষে এই অঞ্চলে আমরা এবং আমাদের প্রতিবেশীরাই মুখোমুখি অবস্থান করব। আর সেই দিনটি ওয়াশিংটন ও তার সহযোগীদের জন্য হবে চরম অনুশোচনার দিন।ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!