ডেইলি খবর ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণাঞ্চলে দুই দূরপাল্লার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া বহু যাত্রী আহত হয়েছেন। এটি ২০১৩ সালের পর দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল বিপর্যয়ে রূপ নিয়েছে। ২০১৩ সালে উত্তর-পশ্চিম স্পেনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ৮০ জন মারা গিয়েছিলেন। খবর বিবিসির।
আঞ্চলিক সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত দুটি ট্রেনে ঘটনার সময় ৫০০ জনেরও বেশি যাত্রী ভ্রমণ করছিলেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে।
রেল পরিচালনাকারী সংস্থা ‘আদিফ’ নিশ্চিত করেছে, দুর্ঘটনাটি স্পেনের রাষ্ট্রীয় রেল সংস্থা ‘রেনফে’ এবং বেসরকারি সংস্থা ‘ইরিও’ -র দুটি হাইস্পিড ট্রেনের মধ্যে ঘটেছে। ট্রেন দুটি মাদ্রিদ থেকে সেভিল রুটে চলাচল করছিল।
স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা আঞ্চলিক সরকারের মুখপাত্র এথার পাদিওলা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, উদ্ধার তৎপরতা চলমান রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও আঘাত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি দেশের পরিবহণ মন্ত্রীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতির ওপর নজর রাখছেন।
স্পেনের জরুরি সেবা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে সব ধরনের জরুরি সরঞ্জাম ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে একাধিক ফায়ার সার্ভিস দল, তিনটি বিশেষ হেলিকপ্টার এবং দুটি মোবাইল ইনটেনসিভ কেয়ার ইউনিট অংশ নিয়েছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :