ডেইলি খবর ডেস্ক: তেহরান ‘কখনো মাথা নত করবে না কিংবা হাঁটু গেড়ে আত্মসমর্পণ করবে না’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি বলেছেন, ‘দাদাগিরির’ মুখে ‘প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশকে একসঙ্গে কাজ করতে হবে।
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেয়া ভাষণের বিষয়টি উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, তাকে (মার্কিন প্রেসিডেন্ট) জানাতে হবে যে, নিষেধাজ্ঞা, চাপ ও দাদাগিরি যত বাড়বে, ইরানি জনগণের প্রতিরোধও তত শক্তিশালী হবে।
ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ক্ষমতাহীন একটি বিশ্ব বিপজ্জনক। কিন্তু যে বিশ্ব শুধু যুদ্ধ ও দাদাগিরির ভাষা বোঝে, সেই বিশ্বও নিরাপদ হবে না।
বিশ্বনেতাদের উদ্দেশে পেশেজকিয়ান বলেন, আমরা এমন একটি বিশ্ব গড়ে তুলতে পারি না, যেখানে বৈধতার জায়গা নেবে সামরিক শক্তি, রাজনীতি ও আলোচনার জায়গা নেবে সন্ত্রাসবাদ এবং সংলাপ ও কূটনীতির জায়গা নেবে যুদ্ধ।
এদিন জাতিসংঘে দেয়া ভাষণে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, ইরান বিশ্বের দিকে তার হাত বাড়িয়ে দিচ্ছে, আমরা বিশ্বকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দুর্বলতার কারণে বিশ্বকে আহ্বান জানাচ্ছি না; বরং নিজেদের শক্তি ও দৃঢ়তার ওপর গভীর বিশ্বাস থেকেই সহযোগিতা ও সমন্বয়ের আহ্বান জানাচ্ছি।চড়ষরঃরপং
পেজেশকিয়ান বলেন, আমাদের গভীর বিশ্বাস হলো, এই অঞ্চলের কোনো দেশ একা নিরাপদ থাকতে পারবে না।
তিনি আরও বলেন, হয় আমরা সবাই মিলে নিরাপত্তা প্রতিষ্ঠা করব, অথবা সবাইকে একসঙ্গে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হবে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :