আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবরের বিষয়ে কথা বলেছেন। ট্রাম্প বলেন, `আমাদের বড় কিছু একটা করতে হবে।` এর সঙ্গে তিনি যোগ করেন, এতে `ভয়াবহ আঘাত` হানার বিষয়টিও থাকতে পারে।
প্রেসিডেন্ট বলেন, `তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।`
এরপর মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে জ্বালানির উচ্চমূল্যের প্রভাবের কথা স্বীকার করেন ট্রাম্প। তিনি বলেন, জ্বালানির জন্য বেশি অর্থ ব্যয় করতে হওয়াটা মানুষ `পছন্দ করেনি`।
তবে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা হারাতে যাচ্ছে—এমন পূর্বাভাসের পরও নির্বাচনের ফলকে নিজের প্রেসিডেন্সির বিরুদ্ধে কোনো `আঘাত` হিসেবে দেখছেন না ট্রাম্প।
তিনি বলেন, ডেমোক্র্যাটরা বহু বছর ধরে বড় ধরনের এই জয় পাওয়ার চেষ্টা করছিলেন এবং `অবশেষে` তারা তা অর্জন করেছেন। এ জন্য তাদের `ভালো কাজ` করার প্রশংসাও করেন তিনি।
সাক্ষাৎকারে গত দুই বছরের অর্জনগুলোর কথাও তুলে ধরেন ট্রাম্প। তার ভাষায়, অর্থনীতি ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাই তার প্রশাসনের প্রধান সাফল্য।ফাইল ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :