বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ১০:৩২ এএম

ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মজুত প্রায় শেষ

ডেইলি খবর ডেস্ক: ইরানের সঙ্গে সামরিক সংঘাত চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার নিখুঁত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

রয়টার্স তিনটি নির্ভরযোগ্য সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী তাদের প্রায় সমস্ত ‘আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমস’ (এটিএসিএমএস) এবং ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ ব্যবহার করে ফেলেছে। একইভাবে সিবিএস নিউজও প্রতিবেদনে উল্লেখ করেছে, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র তাদের এই বিশেষ মিসাইলের মজুতের শেষ প্রান্তে পৌছে গেছে।

তবে পেন্টাগনের পক্ষ থেকে এই প্রতিবেদন ও দাবি অস্বীকার করা হয়েছে।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল সিবিএস নিউজকে দেওয়া এক বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী। প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো স্থানে এবং যেকোনো সময়ে সামরিক অভিযান পরিচালনার জন্য যা প্রয়োজন, তার সব সরঞ্জামই আমাদের হাতে রয়েছে।

এর আগেও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক বাহিনীর গোলাবারুদ বা মিসাইলের ঘাটতি সংক্রান্ত যাবতীয় আশঙ্কার কথা প্রকাশ্যে নাকচ করে দিয়েছিলেন। সংগৃহীত ছবি.সূত্র : আলজাজিরা

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!