মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েক ঘণ্টার হামলায় ইরানে ৬ শিশুসহ নিহত ৩৪

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৮:০৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েক ঘণ্টার হামলায় ইরানে ৬ শিশুসহ নিহত ৩৪

ডেইলি খবর ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানে নতুন করে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, রাতভর ও ভোরে কয়েক ঘণ্টা ধরে চালানো এই হামলাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী তেহরান। সেখানে অন্তত ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছয় জন শিশু রয়েছে-যা পরিস্থিতিকে আরও মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।
এছাড়া ধর্মীয় কারণে গুরুত্বপূর্ণ শহর কোম-এর একটি আবাসিক এলাকায় বর্বরোচিত হামলায় ৫ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলের বন্দরনগরী বন্দর-ই-ল্যাঙ্গেএ আলাদা হামলায় আরও ৬ জন প্রাণ হারিয়েছেন। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র করে তুলেছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এই পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে।সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে, যার ফলে বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!