ডেইলি খবর আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) গ্রিনিচ মান সময় ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের অক্টোবরের ফিউচার ২৫ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১.৮৭ ডলারে উঠেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বরের ফিউচার ২ সেন্ট কমে ৮৫.৮১ ডলারে নেমেছে। তবে অক্টোবরের বেশি সক্রিয় ডব্লিউটিআই ফিউচার ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৪.৫৩ ডলারে পৌঁছেছে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই দুই ধরনের তেলের দামই টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিনের শেষে উভয় বেঞ্চমার্কের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
বর্তমানে বাজারে মূল আলোচনার বিষয় হলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় এই প্রণালিতে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামে বড় প্রভাব পড়তে পারে।
বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার দিকে নজর রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :