মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিকবাজারে আবারও বাড়ল তেলের দাম

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৪৫ এএম

আন্তর্জাতিকবাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: নিশ^বাজারে কয়েক দফা দরপতনের পর বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করায় মঙ্গলবার তেলের দাম সামান্য বেড়েছে। একই সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির দিকেও নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২১ মিনিটে নভেম্বরের সরবরাহের জন্য ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২২ সেন্ট বা শূণ্য দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, অক্টোবরের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। এ চুক্তির দাম ২ সেন্ট বা দশমিক শূণ্য ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়।

এদিকে, বেশি সক্রিয়ভাবে লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দাম ১৩ সেন্ট বা দশমিক ১৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৪৯ ডলারে উঠেছে।

বাজারে সাম্প্রতিক দরপতনের পর তেলের দাম কিছুটা স্থিতিশীল হলেও যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের সম্ভাব্য পরিবর্তন এবং কূটনৈতিক উদ্যোগের দিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে দুই দেশের মধ্যে কোনো অগ্রগতি হলে তা বৈশ্বিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।ফাইল ছবি

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!