ডেইলি খবর ডেস্ক: ইরান চুক্তি করতে চাইছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি–যুদ্ধ না হলে ইরান এত দিনে পুরো মধ্যপ্রাচ্য দখলে নিত। তবে বর্তমানে ইরান টিকে থাকার চেষ্টা করছে। আজ মঙ্গলবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন, অবরোধ দুর্দান্তভাবে সফল। এটি যেন একটি মজবুত দেয়াল। কেউ এই অবরোধকে চ্যালেঞ্জ করার সাহস পাবে না। আমি মনে করি এটি খুব ভালোভাবে কাজ করছে।গতকাল দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাহাজটিতে গুলি চালানো হয়েছে তবে সেটি চলাচলে সক্ষম ছিল। সেই জাহাজটি যুক্তরাষ্ট্রের পাহারায় থাকা বহরের অংশ ছিল না।
ইরানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ইরান ঠিকই চুক্তি করতে চায়। তবে তাদের একটি বিষয় আমার পছন্দ নয়—তারা আমার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলে। কিন্তু তারা যাওয়ার পর টেলিভিশনে গিয়ে বলে আমরা প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা বলিনি।ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা তো এখন চুক্তি করতে চাইবেই। কেননা যখন কারও সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখনতো চুক্তি চাইবেই। আমরা এখন তাদের সঙ্গে যা কিছু চাই সবই করতে পারি।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :