মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এবার সৌদির বৃহত্তম তেল শোধনাগারে অতর্কিত হামলা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৬:১৮ পিএম

এবার সৌদির বৃহত্তম তেল শোধনাগারে অতর্কিত হামলা

ডেইলি খবর ডেস্ক: ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এ হামলায় স্থাপনাটিতে আগুন ধরে যায়।

তবে সৌদি কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করেনি। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ হামলার কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরের তীরে অবস্থিত রাস তানুরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার। হরমুজ প্রণালির পশ্চিমে এর অবস্থান।

সৌদি আরবের প্রায় সব তেল রপ্তানি হয় দুটি প্রধান বন্দর দিয়ে। এর একটি পারস্য উপসাগরীয় উপকূলে রাস তানুরা, অন্যটি লোহিত সাগরের তীরে ইয়ানবু। অতীতেও এই দুটি বন্দরে হামলা চালিয়েছে হুতিরা।
এদিকে, ব্লুমবার্গ নিউজ মঙ্গলবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে, দিনের প্রথম প্রহরে রাস তানুরার তেল টার্মিনালের কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে সৌদি আরব।
তবে আগুন লাগার ঘটনাটি হুতিদের দাবি করা ক্ষেপণাস্ত্র হামলার ফল কিনা, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!