ডেইলি খবর ডেস্ক: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মুসলিম বিশ্বের উদ্দেশে এক বার্তায় বলেছেন,যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইরান অটল রয়েছে। বার্তায় ইরানে হামলা হওয়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর কাছ থেকে সমর্থনের অভাবকে তিনি হতাশাজনক বলে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার।
আলী লারিজানি আরও বলেন, কিছু দেশ অবশ্য আরেক ধাপ এগিয়ে ইরানকে তাদের প্রতিপক্ষ ঘোষণা করেছে। এর কারণ তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ইরান।
যদিও ইরান জোর দিয়ে বলছে, তারা মধ্যপ্রাচ্যে কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় আঘাত করছে, কিন্তু তারা উপসাগরীয় অঞ্চলে হোটেল এবং জ্বালানি অবকাঠামোসহ বেসামরিক এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
লারিজানি বলেন, প্রতিবেশী দেশগুলোতে মার্কিন ঘাঁটি থাকায় ইরান নিজের হাত বাঁধা অবস্থায় নীরবে দাঁড়িয়ে থাকবে, এমনটা আশা করা ঠিক না।
ইরানের এই নিরাপত্তা প্রধান বলেন, চলমান এই যুদ্ধে আসলে একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে মুসলিম রাষ্ট্র ইরান ও তাদের প্রতিরোধ বাহিনী। তাহলে আপনি কোন দিকে?মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানান আলী লারিজানি। তিনি জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলে আধিপত্য করতে চায় না।লারিজানি আরও বলেন,আপনারা ভালো করেই জানেন, যুক্তরাষ্ট্রের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং ইসরায়েল আসলে আপনার শত্রু।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :