আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে এবার তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা সরকারের নীতির সমালোচনা করেন এবং ৭ অক্টোবরের ঘটনার তদন্ত দাবি জানান। খবর মিডল ইস্ট আইয়ের।বিক্ষোভকারী রাফায়েল প্নেইনা বলেন, নেতানিয়াহু ভেতর থেকে আমাদের সমাজ ধ্বংস করছেন এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছেন। ৭ অক্টোবর কী ঘটেছিল এবং এরপর কী হয়েছে- এর জবাব আমরা সবাই প্রাপ্য।
সামাজিক কর্মী লি হফম্যান-আগিভ বলেন, আমি এখানে এসেছি মূলত ৭ অক্টোবর এবং তার পরবর্তী সংঘাতে যারা প্রিয়জন হারিয়েছেন, সেই পরিবারগুলোর পাশে দাঁড়াতে।অন্য এক বিক্ষোভকারী চেইম ত্রিভ্যাক্স বলেন, লেবানন ও ইরানে যুদ্ধ শুরু করা ইসরায়েলের ভুল ছিল এবং প্রধানমন্ত্রী ‘দেশের জন্য নয়, নিজের ব্যক্তিগত স্বার্থে কাজ করছেন।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। পরে সেদিন থেকেই গাজায় টানা দুই বছর ধরে নৃশংসতা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাজায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :