শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

ইসরায়েলের ৩ স্থানে এবার আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৪, ২০২৬, ০১:০০ এএম

ইসরায়েলের ৩ স্থানে এবার আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

ডেইলি খবর ডেস্ক: মধ্য ইসরায়েলের তিনটি স্থানে এবার ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার (১৩ মার্চ) ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের তিনটি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র পড়েছে, এর ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
দখলদার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইরানের সঙ্গে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ২১৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে চারজনের অবস্থা ঝুঁকিপূর্ণ। এছাড়া প্যানিকের কারণে ১৩ জন চিকিৎসা নিয়েছেন বলেও জানায় মন্ত্রণালয়।
এদিকে মার্কিন সামরিক বাহিনীর বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত রাতে ইরাকে একটি জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত হয়ে তাদের চার সেনা নিহত হয়েছে, যার ফলে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর মৃত্যুর সংখ্যা ১১ জনে দাঁড়াল।
এমন পরিস্থিতিতে যুদ্ধাবস্থা এবং সংঘাতময় পরিবেশ কতদিন থাকবে এ নিয়ে মিশ্র বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি সতর্ক করে বলেছেন, ‘পাগল বদমাশদের সতর্ক থাকা উচিত।’ ছবি: সংগৃহীত

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!